টিকিট না পেয়ে বিদ্রোহী একের পর এক তৃণমূল বিধায়ক। টিকিট না পেয়ে কার্যত দলকেই হুঁশিয়ারি দিয়েছেন মালদার হরিশচন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তিনি বলেছেন তৃণমূলকে এর ফল ভুগতে হবে। তাজমুলের বদলে ওই কেন্দ্রে মতিউর রহমানকে প্রার্থী করেছে তৃণমূল। ২০২১-এ এই মতিউর রহমানকেই হারিয়েছিলেন তাজমুল হোসেন। তাঁকে প্রার্থী করায় কার্যত ভেঙে পড়েছেন তাজমুল। তাঁকে বঞ্চিত করা হয়েছে বলতে গিয়ে গলা ধরে যায় তাজমুল হোসেনের।
গ্রাম থেকে শহর
News & Much More
