মঙ্গলবার বেরিয়েছে প্রার্থী তালিকা। আর বুধবার সকাল থেকেই প্রচারে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা। দলীয় কর্মীর বাইকের পিছনে বসে প্রচারে বেরিয়েছেন শশী পাঁজা। নিজের কেন্দ্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র ঘুরে ঘুরে জনসংযোগ করেছেন তিনি। প্রচারে ছিলেন তৃণমূলের নতুন মুখ কুণাল ঘোষ। বেলেঘাটায় বাড়ি বাড়ি ঘুরে প্রচারের পাশাপাশি নিজের হাতে দেওয়ালও লিখেছেন। টিকিট পেয়েই নিজের কেন্দ্রে জনসংযোগে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী তিনি।
গ্রাম থেকে শহর
News & Much More






