টেক সাপোর্টের নামে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে নিউটাউনের গেস্ট হাউসে হানা দিয়ে ২৬ যুবক-যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এরা সেক্টর ফাইভের একটি কল সেন্টারে কাজ করে। পুলিশ আরও জানতে পারে বিদেশি নাগরিকদের সফটওয়ার সাপোর্ট, লোন পাইয়ে দেওয়া নামে টাকা হাতাতো। অফিস স্টাফদের থাকার জন্য পুরো গেস্ট হাউসটাই ভাড়া নেওয়া হয়েছিল বলে অভিযোগ। কল সেন্টারের কর্মীদের গ্রেফতার করা হলেও খোঁজ নেই চক্রের পাণ্ডার।








