
২১ জুলাইয়ের সমাবেশের আগে মুর্শিদাবাদের রেজিনগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। টেন্ডার দুর্নীতিকাণ্ডে বেলডাঙ্গা-২ ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি আতাউর রহমানের বিরুদ্ধে তোপ দেগেছেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী।
এমনকী কার কত সম্পত্তি সে বিষয়ে সিআইডি তদন্তেরও দাবি তুলেছেন তৃণমূল বিধায়ক। বেলডাঙ্গা-২ পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আতাউর রহমান বলেছেন, গত ১০ বছরে রেজিনগরে কোথাও কোন কাজ করেননি বিধায়ক। বর্তমানে যে সমস্ত কাজ হচ্ছে তার কোনও তথ্য দেওয়া হচ্ছে না। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিউল আলম চৌধুরী বলেছেন, আতাউর রহমানকে তিনি তৃণমূলে নিয়ে এসেছিলেন। বর্তমানে আতাউর যে অভিযোগ করছে সেই সমস্ত ঠিকাদাররা কারা সেটা সমস্তই জানেন ওই তৃণমূল নেতা। ওই সমস্ত ঠিকাদাররা আগেও কাজ করেছেন কিন্তু কোনও অভিযোগ হয়নি। আসলে পঞ্চায়েত গুলিতে অবৈধভাবে টেন্ডার হচ্ছে। সেই টেন্ডারে বাধা দিচ্ছেন বলেই ওই তৃণমূল নেতা বিরোধিতা করছেন বিধায়কের।
