টেবিলে থরে থরে সাজানো নোট, পাশে তৃণমূল নেতা গিয়াসউদ্দিন

0
143

টেবিলে থরে থরে সাজানো নোট। আর পিছনে বসে তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মণ্ডল। যিনি বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। যার সত্যতা অবশ্য যাচাই করেনি এস নিউজ। ভিডিও-য় যে টাকার পাহাড় দেখা গিয়েছে তাতে কার্যত মুখ ঢেকে গিয়েছে চেয়ারে বসে থাকা ব্যবসায়ী রাকিবুল ইসলামের। তাঁর বাঁ দিকে বসেছিলেন গিয়াসউদ্দিন। ফোনে কারও সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে রাকিবুলকে। তাঁকে বলতে শোনা গিয়েছে অনেকগুলো মডেল আছে।