
টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চালকের। মালদার গাজোলের দেওতলায় বাসিন্দা বছর ২৮-র মিলন মাহাত টোটো চার্জ দিতে গিয়েছিলেন।
তখনই কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলের গোঙানিতে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেন। এরপরে তড়িঘড়ি মিলনকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা মিলন মাহাতকে মৃত বলে ঘোষণা করেন। মিলনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।





