টোল ফ্রি চালু দুর্গাপুরে, জমি কেনা-বেচায় হুলিয়াও  

0
832
Toll free in Durgapur buy and sell land Huliao
Toll free in Durgapur buy and sell land Huliao
মুখ্যমন্ত্রীর নির্দেশ পর একদিকে যখন সরকারি জমিকে দখল মুক্ত করতে টোল ফ্রি নম্বর চালু করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তখনই ব্যক্তিগত জমি-কেনা বেচার ক্ষেত্রেও পঞ্চায়েতকে জানানোর পোস্টার পড়ার ঘটনায় শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরে। সোমবার নবান্নের বৈঠকে সরকারি জমি দখলমুক্ত করতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরেই সরকারি জমিকে দখল মুক্ত করতে টোল ফ্রি নম্বর চালু করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। যে কেউ এই নম্বর ফোন করে সরকারি জমি দখল সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। পাশপাশি সপকারি জমিতে গজিয়ে ওঠা একাধিক হোটেলেও হান দেয় পুলিশ। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর মদ। এদিকে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের ক্যাঁকটা এলাকায় পোস্টার পড়েছে ব্যক্তিগত জমি কেনাবেচা করতে গেলে গ্রাম কমিটিকে জানাতে হবে। গ্রাম কমিটিকে না জানিয়ে কেউ তার ব্যক্তিগত জমি বিক্রি করতে বা কিনতে পারবে না। তবে এই বিষয়ে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছে গ্রাম কমিটি। তবে গ্রামের মধ্যে কেন এমন হুলিয়া জারি হল তা নিয়ে উঠছে প্রশ্ন।