ট্যাংরা : আইনজীবী নিতে নারাজ, প্রসূন পুলিশ হেফাজতে

0
122
ছবি সৌজন্যে : নিজস্ব

ট্যাংরাকাণ্ডে ছোট ভাই প্রসূন দে-কে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রসূনকে বউদি, স্ত্রী এবং মেয়েকে খুনের অভিযোগে সোমবার এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পেতে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার তাঁকে শিয়ালদহ আদালতে তোলা হলে তাঁর হয়ে সওয়াল করার জন্য আইনজীবী রাখতে চান নি তিনি। ওকালতনামায় সই করেনি। বলেছেন চার্জশিট হলে আইনের হাত ধরে মৃত্যুর রাস্তা বেছে নিতে চান। আদালতে পুলিশ জানায় ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন। পুলিশের আবেদন অনুমোদন করেন বিচারক। এরপরেই ৬ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ১৯ ফ্রেব্রুয়ারি একটি গাড়ি দুর্ঘটনার খবর দিতে ট্যাংরার অতুল শূর রোডে একটি বাড়িতে গিয়েছিল পুলিশ।

ওই বাড়ি থেকেই দুই মহিলা এবং এক কিশোরীর দেহ উদ্ধার হয়। পরে জানা যায় সুদেষ্ণা দে, রোমি দে এবং দে বাড়ির মেয়ে প্রিয়ম্বদাকে খুন করা হয়েছে।