গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home North 24Pgs ট্যাব জালিয়াতি: মহিলা সহ গ্রেফতার অন্যতম চক্রী

    ট্যাব জালিয়াতি: মহিলা সহ গ্রেফতার অন্যতম চক্রী

    0
    199
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ট্যাব জালিয়াতিতে এক মহিলা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে একজন্য এই চক্রের অন্যতম অভিযুক্ত।
    তরুণের স্বপ্ন প্রকল্পের পোর্টাল হ্যাক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর পাল্টে ফেলে টাকা আত্মসাৎ করার অভিযোগে হরিশচন্দ্রপুর পুলিশ মহম্মদ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে। মোবারকের কাছ থেকে ৯৫টি সিম কার্ড, ৬৫টি এটিএম, বেশকিছু পেনড্রাইভ, দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। মালদহের তিনটি স্কুলে প্রতারণার অভিযোগ ওঠে। সেই তালিকায় কনুয়া ভবানীপর হাইস্কুলও রয়েছে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে ক্লার্কের ওপর দায় চাপান। এরপর তদন্তে নেমে মহম্মদ মোবারককে গ্রেফতার করে।
    এদিকে উত্তর ২৪ পরগনার বনগাঁর স্কুলের ট্যাব কেলেঙ্কারিতে জড়িত এক মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ। আনোয়ারি খাতুন নামে ওই মহিলা উত্তর দিনাজপুরের বাসিন্দা।