ট্যাব প্রতারকদের ধরেছে রাজ্য প্রশাসনই, দাবি মুখ্যমন্ত্রীর

0
1116
ছবি সৌজন্যে :ফেসবুক
মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যে প্রকল্পের টাকা হাইজ্যাক হলেও গ্রুপটাকে ধরছে রাজ্য প্রশাসন। ট্যাব কেলেঙ্কারি নিয়ে প্রথমবার মুখ খুলে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায় এরাজ্যের প্রশাসন খুব স্ট্রং। রাফ অ্যান্ড টাফ। ইতিমধ্যেই গ্রেফতারও করেছে। বাকি যাযা করার, তারা করছে। উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী আরও বলেছেন ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে। এটা প্রশাসনের কাজ। কলকাতা থেকে জেলা, গায়েব হয়ে যাচ্ছে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। ক্লাস ইলেভেন ও টুয়েলভের ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। তৃতীয়বার ক্ষমতায় আসার পর ২০২১ সালে এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। আগে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হলেও এবছর থেকে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ট্যাবের টাকা যারা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তাঁর দাবি অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গই প্রতারকদের ধরতে পেরেছে।
ছবি  সৌজন্যে :ফেসবুক