ট্যাব : মালদায় গ্রেফতার ১, উঃ দিনাজপুরে ৩

0
277

ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে হাসান শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তির সাইবার ক্যাফে রয়েছে।

সেখান থেকেই টাকা গায়েবের অপারেশন চলতো বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তাঁর বিরুদ্ধে ট্যাব কেলেঙ্কারি যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে ট্যাব কাণ্ডে উত্তর দিনাজপুরের চোপড়া ও ইসলামপুর থানা এলাকা থেকে মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধরা পড়েছে আশারুল হোসেইন। বাড়ি ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। বাকি দু’জন সাদ্দিক হোসেইন ও মোবারক হোসেইন।

বাড়ি চোপড়া থানার দাসপাড়া এলাকায়। এদের সকলের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানা যাচ্ছে।

ছবি  সৌজন্যে : নিজস্ব