
খুন করে ট্রলিব্যাগে দেহ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার মা ও মেয়েকে জেলে পাঠাল আদালত।
বুধবার পিসিশাশুড়িকে খুনে অভিযুক্ত ফাল্গুনি ঘোষ ও তাঁর মা আরতি যোষকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। বিচারক দুই মহিলাকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কলকাতা পুলিশকে কেস ডায়েরি মধ্যমগ্রাম থানার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বারাসত আদালতে হবে এই মামলার শুনানি। বৃহস্পতিবার থেকেই তার প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার সকালে কুমোরটুলির ঘাটে গঙ্গায় দেহ ফেলতে গিয়ে ধরা পড়েন মা ও মেয়ে। সেই ঘটনায় উত্তর বন্দর থানা তাঁদের গ্রেফতার করে। তারপর উত্তর বন্দর থানার পুলিশ তদন্ত চালাচ্ছিলেন।
এদিকে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তাতে জানা গিয়েছে রবিবার বিকেল ৪ টে থেকে ৫টার মধ্যে বছর ৫৫-র পিসিশাশুড়িকে খুন করা হয়েছিল। এরপর সোমবার সারাদিন বাড়িতেই রাখা ছিল দেহ।
