
ট্রাকের ধাক্কায় উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে ডিউটিতে ছিলেন সাঁকরাইলের বাসিন্দা সোমনাথ রায়।
আচমকাই একটি চলন্ত ট্রাক তাঁকে ধাক্কা মারে। স্থানীয় ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ঘাতক ট্রাকের চালক ট্রাকটিকে নিয়ে কোলাঘাটের দিকে পালিয়ে গিয়েছে।
গুরুতর আহত অবস্থায় ওই ট্র্যাফিক হোমগার্ডকে উলুবেড়িয়ার শরচন্দ্র মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেছেন। হাওড়া পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
