মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার সময় সন্দেশখালির শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কায় ছেলে ও চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ভোলা ঘোষ। বুধবার সকালে আদালতে যাওয়ার পথে বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারে ট্রাক। মুখোমুখি সংঘর্ষে নয়ানজুলিতে ছিটকে গিয়ে পড়ে গাড়িটি। গাড়িতে ভোলা ঘোষ ছাড়াও তাঁর ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহনারুল আলম ছিলেন। ট্রাকটিও নয়ানজুলিতে পড়ে যায়। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে ৩ জনকে উদ্ধার করা হলেও ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়।
গ্রাম থেকে শহর
News & Much More
