গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রসূতি ও নবজাতকের

    ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রসূতি ও নবজাতকের

    0
    136
    The death of maternity and newborn due to the impact of the truck
    The death of maternity and newborn due to the impact of the truck

    দ্রুত গতির ট্রাকের চাকায় পিষে যাওয়ার পরে রাস্তাতেই শিশুকন্যার জন্ম দিয়েছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু সেই সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফেরা হয়নি তাঁর।

    সন্তান জন্মের পরে বেঙ্গালুরুর নেলামঙ্গলার রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বছর ৩০-র সিঞ্চনা। প্রাণে বাঁচেনি একরত্তিও। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে তাঁরও। নেলামঙ্গলায় ইয়েদেহাল্লির কাছে ৪ নম্বর জাতীয়  সড়ক দিয়ে স্বামীর স্কুটিতে যাচ্ছিলেন তিনি। জাতীয় সড়কে আচমকা একটি সরকারি বাস তাঁদের সামনে ব্রেক কষলে স্কুটার থামতে বাধ্য হয়েছিলেন ওই যুবক। তখনই পিছন থেকে দ্রুত গতিতে আসা বালিবাহী ট্রাক তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। গাড়ি থেকে ছিটকে ট্রাকের তলায় পড়ে যান ওই মহিলা। গুরুতর চোট পেয়েছেন তাঁর স্বামীও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে আটক করেছে নেলামঙ্গলা পুলিশ। আটক করা হয়েছে ট্রাকটিও।