ট্রাক্টর দিয়ে খোঁড়া হল মোদীর সভার মাঠ, তপ্ত জগদ্দল

0
182
jagaddal arjun shing
jagaddal arjun shing

প্রধানমন্ত্রীর সভার আগে ট্রাক্টর দিয়ে মাঠ খুঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জগদ্দলে। সভা বানচাল করতে তৃণমূল মাঠ খুঁড়েছে বলে অভিযোগ অর্জুন সিংয়ের।

জবাবে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দাবি মাঠের সৌন্দর্যায়নের কাজ চলছে। রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন পরপর চারটে সভা রয়েছে নরেন্দ্র মোদীর। এরমধ্যে একটি সভা রয়েছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে। টিটাগড় পেপার মিলের মাঠে সভা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। অর্জুন সিংয়ের অভিযোগ ব্যক্তিগত মালিকানাধীন ওই মাঠে প্রধানমন্ত্রীর সভা করার কথা। তার আগে তৃণমূল পরিচালিত পুরসভা এবং বিধায়ক পার্থ ভৌমিকের মদতে ওখান থেকে মাটি কেটে পাচার করতে চাইছে। জমির মালিক থানার অভিযোগ দায়ের করেছেন। অর্জুন সিংয়ের হুঁশিয়ারি এতে প্রধানমন্ত্রীর সভা আটকানো যাবে না। বিজেপি কর্মীরাই মাঠের নিরাপত্তার দায়িত্ব নেবেন।