
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-র হোয়াইট হাউসে টেক দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্বদের নিয়ে এক বিশেষ নৈশভোজের আয়োজনে নেই ইলন মাস্ক।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, অতিথি তালিকায় ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যাপলের সিইও টিম কুক, মেটা প্রধান মার্ক জুকারবার্গ-সহ এক ডজনেরও বেশি শীর্ষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও টেক সংস্থার সিইও। লম্বা টেবিলের মাঝখানে ট্রাম্পকে বসতে দেখা যায়, তাঁর দুই পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মেটা সিইও জুকারবার্গ।
বিকেলে মেলানিয়া হোয়াইট হাউসের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এডুকেশন টাস্ক ফোর্সের বৈঠক পরিচালনা করেন, যেখানে কিছু টেক নেতা অংশ নেন। চাঁদের হাটেও লক্ষ্য করা গেল, অতিথি তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য অনুপস্থিতি। দেখা গেল না ইলন মাস্ককে।







