গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ট্রাম্পের মঞ্চে ওঠার চেষ্টা যুবকের, আটক 

    ট্রাম্পের মঞ্চে ওঠার চেষ্টা যুবকের, আটক 

    0
    105
    Young man tried to climb Trumps stage detained
    Young man tried to climb Trumps stage detained
    আবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেনসিলভেনিয়ার সভায় নিরাপত্তা বলয় টপকে মঞ্চে ওঠার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ যদিও ডোনাল্ড ট্রাম্পের কাছে তাঁকে পৌঁছতে দেয়নি।
    আগেই যুবককে আটকে দেওয়া হয়েছে।জানা গিয়েছে, পেনসিলভেনিয়ার জনস্টাউন এলাকায় সভা করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর সভায় প্রচুর জনসমাগম হয়েছিল। খোলা মঞ্চে দাঁড়িয়েই ভাষণ দিচ্ছিলেন তিনি। আচমকা এক যুবক ভিড়ের মধ্যে থেকে মঞ্চের দিকে এগিয়ে যান বলে অভিযোগ। তিনি মঞ্চে ওঠার চেষ্টা করছিলেন।সেই সময় যুবককে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। টেজার গান দিয়ে তাঁকে আটকানো হয়। তাঁর উদ্দেশ্য কী ছিল, এখনও স্পষ্ট নয়। তাঁর কাছে কোনও অস্ত্র ছিল কিনা, তাও জানা যায়নি। উল্লেখ্য, কয়েকদিন আগেই জনসভায় ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছিল। তাঁকে লক্ষ্য করে এক যুবক গুলি চালিয়েছিলেন।