ট্রালিব্যাগকাণ্ডে জোরালো হচ্ছে রহস্যময় প্রেমিক

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব

ট্রলিব্যাগে পিসিশাশুড়ির দেহ লোপাটের চেষ্টায় এবার অভিযুক্ত ফাল্গুনি ঘোষের প্রেমিকের উপস্থিতি জোরালো হচ্ছে।

ট্রলিব্যাগকাণ্ডে ভ্যানরিক্সাচালক হারাধনের দাবি ছিল মঙ্গলবার ভোরে একটি লোক তাঁর রিক্সাভাড়া করতে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন লোকটির বয়স ৪০-৪৫-র মধ্যে। পরনে ছিল সাদা জামা এবং ট্রাউজার্স। যদিও পুলিশ সূত্রে খবর গ্রেফতারির পর মা-মেয়ে দুজনেই ওই ব্যক্তিকে নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য দেননি। এলাকাবাসীদের দাবি লোকটিকে ভালকরেই চেনেন মা-মেয়ে। তাঁদের আরও দাবি ফাল্গুনির সঙ্গে ওই রহস্যময় লোকটির বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে। ফাল্গুনীর স্বামী শুভঙ্কর ঘোষ থাকেন শিলিগুড়িতে।

স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল ছিল না বলে দাবি করেছেন তিনি। এবার ওই রহস্যময় যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ।