ট্রেনে চেপে মনোনয়ন হিরণের, রতুয়ায় রোড শো দেব-র

0
525
TRAIN A CHEPE MONONAYAN HIRAN ER PANTA LUNCH SUKANTA DILIP ER
TRAIN A CHEPE MONONAYAN HIRAN ER PANTA LUNCH SUKANTA DILIP ER
বোলপুরের সভায় খুদের স্কেচে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। মঞ্চ থেকেই ছোট্ট মেয়ের স্কেচ দেখতে পেয়ে প্রধামন্ত্রী বিজেপির কার্যকর্তাদের বলেছেন ছোট্ট মেয়েটির আঁকা ছবির নীচে তাঁর বাড়ির ঠিকানা লিখে দিতে।
ওই ঠিকানায় ছোট্ট মেয়েটিকে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যে ৩ জায়গায় প্রচারে যখন ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন ট্রেনে করে মনোনয়ন জমা দিতে গিয়েছেন ঘাটালের বিজেপির অভিনেতা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তখন রতুয়ায় মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে রোড শো করেছেন দেব। বৃহস্পতিবারই রক্তদান করে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন দেব। আর শুক্রবার তাঁর প্রতিদ্বন্দ্বী হিরণ খড়গপুর থেকে লোকাল ট্রেনে করে মেদিনীপুরে পৌঁছে ডিএম অফিসে মনোনযন জমা দিয়েছেন। অন্যদিকে রতুয়া স্ট্যান্ড থেকে রতুয়া মোড় পর্যন্ত রোড শো করেছেন দেব। অভিনেতাকে দেখতে মানুষের উৎসাহ ছিল যথেষ্ট। এদিকে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। জর্জ কোর্ট ময়দান থেকে মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রার সমর্থনে মিছিলে ছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে প্রচারের ফাঁকে জমিয়ে পান্তা ভাত খেলেন সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষ। শুক্রবার বর্ধমান-দুর্গাপুরে কেন্দ্রে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। ওই মঞ্চে ছিলেন সুকান্ত মজুমদারও। প্রধানমন্ত্রীর সভা শেষে রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা মাছ ভাজা-শাক ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সহযোগে জমিয়ে পান্তা ভাত খেয়েছেন।