গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Howrah ট্রেন ছাড়তে দেরি, হাওড়ায় এনকোয়ারি অফিসে ভাঙচুর

    ট্রেন ছাড়তে দেরি, হাওড়ায় এনকোয়ারি অফিসে ভাঙচুর

    0
    422
    hawrah te train charte deri
    hawrah te train charte deri
    ট্রেন ছাড়তে দেরি হওয়ায় প্রচন্ড গরমে বিরক্ত যাত্রীরা ভাঙচুর চালালো হাওড়া স্টেশনে এনকোয়ারি অফিসে। ভেঙে দেওয়া হয়েছে কাচ, ডিসপ্লে বোর্ড।
    অভিযোগ বারবিলগামী জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬ টা ২০ মিনিটে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন না ছাড়ায় বিক্ষোভ শুরু হয় স্টেশনের নিউ কমপ্লেক্সে । এরপর এনকোয়ারি অফিসের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন যাত্রীরা। ভেঙে দেওয়া হয় কাচ, ডিসপ্লে বোর্ড। অবস্থা বুঝে যাত্রীদের সঙ্গে কথা বলতে যান দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। তারপর কিছুটা শান্ত হয় বিক্ষোভ। এরপর সকাল ১০টায় ২০ নম্বর প্ল্যাটফর্ম ছাড়ে জনশতাব্দী এক্সপ্রেস।তবে ঠিক কি কারণে ট্রেন ছাড়তে দেরি হয়েছে তার রিপোর্ট তলব করা হয়েছে  রেলের তরফে।