ট্রেন লেট, ডায়মণ্ড হারবারে অবরোধ, ব্যাহত পরিষেবা

0
331
Train late blockade at Diamond Harbour disrupted services
Train late blockade at Diamond Harbour disrupted services

প্রতিদিন ১-২ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন, এই অভিযোগে বুধবার ভোর থেকে ডায়মণ্ড হারবার স্টেশনে রেল অবরোধ শুরু করেছে যাত্রীরা।

জিআরপি ও রেল কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করলেও, যাত্রীরা অনড়। ডায়মণ্ড হারবার প্রান্তিক স্টেশন হওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। যারফলে অফিস সময়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। ইতিমধ্যেই দক্ষিণ শাখার একাধিক স্টেশনে দেরিতে ট্রেন চলার কারণে অবরোধ শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তার ধাক্কায় নাজেহাল যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ভোরের ট্রেন দেরিতে ছাড়ছে। ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে। তার ধাক্কা বেতন কাটা যাচ্ছে অনেকের। অভিযোগ, মাসখানেকের বেশি ধরে চলছে এমন অবস্থা। দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টারকে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা।