ঠাকুরপুকুরে মহিলার নলিকাটা দেহ, উধাও সঙ্গী, রহস্য

0
135

ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের ভাড়া বাড়ি থেকে হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় মহিলার নলিকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, স্বামীর সঙ্গে থাকবেন বলেই ৭ দিন আগেই ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কে ওই মহিলা ঘর ভাড়া নিয়েছিলেন। এরপরই বৃহস্পতিবার বছর ৩২-র ওই মহিলার হাত-পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হয় ভাড়া বাড়ির ঘর থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদেরও।