‘ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না!’, খোঁচা শুভেন্দুর

0
55

ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না! দ্বিতীয় দফার ভোটের সকালে নজিরবিহীন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের বুথে বুথে যাওয়াকে এইভাবে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলনেত্রীকে সকাল সকাল রাস্তায় দেখে শুভেন্দু খোঁচা দিয়ে বলেছেন, তৃণমূল যে গো-হারান হারছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছোটাছুটি দেখেই পরিষ্কার।