
রাজ্যে পরপর ডাকাতির ঘটনায় আন্তঃরাজ্য চক্রের যোগ দাবি করেছেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা।
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন ৪টি ডাকাতির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ১০টিরও বেশি অস্ত্র। ডাকাতির ঘটনায় অভিযুক্তরা বিহার এবং ঝাড়খণ্ড থেকে ধরা পড়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরে ডাকাতির ঘটনায় ৭ এবং আসানসোল-দুর্গাপুরে ডাকাতির ঘটনায় ৪ এবং হাওড়ায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ বছরে ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৪০-র বেশি। এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা জানিয়েছেন আন্তঃরাজ্য চক্রটিকে ধরতে রাজ্য পুলিশ বড় সাফল্য পেয়েছে। আগামী দিনে ডাকাতির ঘটনা কমবে বলে দাবি করেছেন তিনি।








