গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ডাক্তাদের কর্মসূচিতে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট 

    ডাক্তাদের কর্মসূচিতে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট 

    0
    121

    ধর্মতলায় রাস্তায় জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচিতে হস্তক্ষেপ করল না হাই কোর্ট। তাঁদের রাস্তা ছেড়ে দিয়ে বসার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক আইনজীবী।

     কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছেন, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাই এই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ নয়।ওই আইনজীবী আদালতে দাবি করেন যে, রাস্তার অধিকাংশ জুড়ে ডাক্তারেরা বসে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তাই তাঁদের রাস্তা ছেড়ে বা রাস্তার পাশে অনশনে বসতে বলা হোক।কিন্তু সেই কথায় গুরুত্ব দিল না হাইকোর্ট। ২৪ ঘণ্টার অবস্থানের পর শনিবার রাত সাড়ে ৮টা থেকে ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। নিরাপত্তা সংক্রান্ত ওই ১০ দাবি সরকার না পূরণ করলে অনশন চলবে বলে জানিয়েছেন তাঁরা।