
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসতে হবে বলে দাবি জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
বামফ্রন্টের বক্তব্য, ইচ্ছাকৃত ভাবে মুখ্যমন্ত্রী নির্বিকার থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া যাবে না। তাই মুখ্যমন্ত্রীকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে হবে।
মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিতে বিমান বসু লিখেছেন, জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন করছে। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারদের পরিবারের দুশ্চিন্তা বাড়ছে। এদিকে পুজো কার্নিভালের দিন দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের আবেদন জানিয়ে হাইকোর্টের কথা উল্লেখ করে ডাক্তারদের ইমেল করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। পাল্টা জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের তরফে জানানো হয়েছে দ্রোহের কার্নিভাল না করার জন্য সরকারের বার্তা হতাশাজনক।চিকিৎসকেরাও জানিয়ে দিয়েছেন, আইনের সীমার মধ্যে থেকে এবং হাইকোর্টের পর্যবেক্ষণ মেনেই তাঁদের লড়াই জারি থাকবে।
ছবি সৌজন্য – প্রতিনিধিত্ব মূলক
