
ডাক্তারদের ১০ দফা দাবি নিয়ে এবার বিধানসভায় বিশেষ অধিবেশন চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলেজ স্ট্রিট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মশাল মিছিলের পর শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি চায় জুনিয়র ডাক্তাররা যে দাবি করছেন, তা রাজ্য সরকার পূরণ করুক। কারণ তাদের দাবিগুলো যুক্তি সঙ্গত। শুভেন্দু অধিকারী আরও বলেছেন তিনি মুখ্যমন্ত্রীকে বলবেন যে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বিষয়টি নিয়ে আলোচনা হোক।
বিজেপি বিধায়করাও সেই আলোচনায় অংশ নেবেন। তাঁর দাবি এক্ষেত্রে বিরোধীদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকার।
ছবি সৌজন্যে : নিজস্ব
