
তদন্তভার নিয়ে সিবিআই চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দিতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন চিকিৎসকদের ভয় দেখাতেই জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। অবিলম্বে ১২ জন চিকিৎসকের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের যদি গাফিলতিই থাকে তবে কেন স্যালাইন ব্যান করা হল। স্যালাইন নিষিদ্ধ হওয়ার পরেও কিভাবে বিভিন্ন হাসপাতালে স্যালাইন ব্যবহার হয়েছে। এর দায় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের দায় নিতে হবে। আর জি করের নির্যাতিতার বিচার, দুর্নীতির বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, তাদেরকে ভয় দেখাতেই সাসপেন্ডেড ডাক্তারদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
তিনি আরও বলেছেন সাসপেন্ডেড চিকিৎসকরা যদি আদালতের রক্ষাকবচ না পান তবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে এঁদের গ্রেফতার করাবেন।
