গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ডাক্তারদের মিছিলে সাধারণ মানুষের জোয়ার

    ডাক্তারদের মিছিলে সাধারণ মানুষের জোয়ার

    0
    160
    মহালয়ার দিনে বিচারের দাবিতে আবারও মহামিছিলের সাক্ষী রইল কলকাতা। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের ডাকে এই মহামিছিলে সামিল হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ।
    সমাজের সর্বস্তরের মানুষের এই মিছিল বুধবার সন্ধ্যে জনজোয়ারে পরিণত হয়। মিছিলের মুখ যখন ধর্মতলার কাছে, তখন লেজ ছিল বউবাজারে। মিছিলে পা মিলিয়েছিলেন বিভিন্ন সংগঠন থেকে সাধারণ মানুষ, তেমনই ছিলেন টলিউডের কলাকুশলীরা। মিছিল থেকে যেমন ইউ ডিমান্ড জাস্টিসের স্লোগান উঠেছে। তেমনই জুনিয়র ডাক্তাররা বলেছেন উৎসবের নয়, দ্রোহের। নিহত চিকিৎসক বিচার না পেলে তাঁরা যে উৎসবে ফিরবেন না, রাস্তাতেই আন্দোলন চালিয়ে যাবে। তেমনটাই জানিয়েছেন। মহালয়ার আগে নতুন করে পূর্ণ কর্মবিরতি শুরু করেছে রাজ্যের ২৩ টি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চ। সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেছেন তাঁরা।