ডাক্তাররা আক্রান্ত হলে দায় হুমায়ুন-র, স্মারকলিপি আইএমএ-র

0
126
চিকিৎসকরা যদি কোনওভাবে আক্রান্ত হন তাঁর দায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর-কে নিতে হবে। এ কথা জানিয়ে মুর্শিদাবাদের জেলাশাসক, পুলিশ সুপার ও সিএমওএইচকে চিঠি দিয়েছে আইএমএর বহরমপুর শাখা।
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আইএমএ-র রাজ্য সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসকদের হুমকি দিয়েছেন, তাঁর তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদের জেলাশাসক, পুলিশ সুপার ও সিএমওএইচকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে তারা চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। ডাক্তারদের ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আইএএস, আইপিএসদের একাংশকেও আক্রমণ করেছেন তিনি।  তিনি বলেছিলেন পাবলিক মরছে, ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কি করে। তাঁর দাবি ডাক্তারদের ঘেরাওয়ের অধিকার সংবিধান তো দিয়েছে। তিনি বলেছেন আর জি করকাণ্ডের বিচার তিনিও চান, কিন্তু তারজন্য মাসের পর মাস পরিষেবা বন্ধ করে দেওয়া মানা যায় না।