গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Hooghly ডানকুনিতে যুবককে গুলি করে খুন

    ডানকুনিতে যুবককে গুলি করে খুন

    0
    326
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ডানকুনিতে যুবককে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার সন্ধেয় ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডে গ্র্যান্ড সিটি এলাকার দিল্লি রোডে গুলি চালানোর ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে বাইকে করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা। বাইক নিয়ে রাস্তায় পড়ে যান বান্টি। তাঁর বুকের বাঁ দিকে গুলি লাগে। জখম ওই যুবকের বাবা রাজকুমার সাউ ছেলে জেসিবি চালান।

    তবে কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। প্রকাশ্যে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।