
ডায়মণ্ডহারবারে ৪০০-র বেশি বুথে এবং মথুরাপুরে ১২ বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। অভিযোগ ওই বুথগুলোয় অবাধে ছাপ্পা পড়েছে।
কোনও কোনও বুথে সিসি ক্যামেরাতেও কারচুপি করা হয়েছে। এই কারণেই ওই বুথগুলোয় পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে গিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। শনিবারই ভোট শেষে ডায়মণ্ড হারবারের ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করে বলেছিলেন এই প্রবণতা বিহার, হরিয়ানাতে দেখা যায়। এবার এখানেও এই প্রবণতা শুরু হয়েছে।
