গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk ডায়মন্ড হারবারে ধর্নায় বিজেপি প্রার্থী অভিজিৎ 

    ডায়মন্ড হারবারে ধর্নায় বিজেপি প্রার্থী অভিজিৎ 

    0
    389
    BJP candidate Abhijeet in Diamond Harbor dharna
    BJP candidate Abhijeet in Diamond Harbor dharna

    ডায়মন্ড হারবারে ভোটগণনায় ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলে কাউন্টিং সেন্টারের সামনে ধর্নায় বসেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। অভিযোগ, মঙ্গলবার গণনা শুরুর সময় থেকে বিরোধী এজেন্টদের হুমকি ও ভয় দেখানো শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা।

    গণনাকেন্দ্রের ভিতরে ছিনিয়ে নেওয়া হয় বিজেপির এজেন্টের পরিচয়পত্র। এর পর গণনাকেন্দ্রের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। তার কিছুক্ষণ পর গণনাকেন্দ্র ছেড়েই চলে যান বাম প্রার্থী প্রতীকুর রহমানের এজেন্টরা। বিজেপি প্রার্থীর দাবি, মঙ্গলবার গণনা শুরুর আগে থেকেই গণনাকেন্দ্রে বিশৃঙ্খলা চলছে। গণনাকেন্দ্রের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বিজেপির এজেন্টদের। বিজেপির এজেন্টদের মারধর করে বার করে দিচ্ছে তৃণমূলি দুষ্কৃতীরা।