গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ডায়ালিসিস উদ্বোধন নিয়ে ‘টুপি’ দিচ্ছেন দেব, পোস্ট কুণালের

    ডায়ালিসিস উদ্বোধন নিয়ে ‘টুপি’ দিচ্ছেন দেব, পোস্ট কুণালের

    0
    154
    ঘাটাল হাসপাতালে ডায়ান্সিসসের উদ্বোধন নিয়ে টুপি দিচ্ছেন দেব। গণেশ চতুর্থীর দুপুরে টুইট করেছেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ।
    বাকযুদ্ধের শুরু শনিবার সকালে কুণাল ঘোষের একটি পোস্টে। যেখানে তিনি অভিযোগ করেন মার্চ মাসে ঘাটাল হাসপাতালে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি যে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন, সেটাই আবারও উদ্বোধন করেছেন সুপারস্টার এবং স্থানীয় তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শুধু তাই নয় প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের অভিযোগ ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন সংক্রান্ত ভিত্তিপ্রস্তরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে লেখা হয়েছে দীপক অধিকারী ওরফে দেবের নাম। নিজের বক্তব্যের সমর্থনের রীতিমত ছবি দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র। আর এরপরেই পাল্টা দেন দেব। জানিয়ে দেন তথ্য যাচাই করে কিছু বলা উচিত কুণাল ঘোষের। এতে কার্যত ঘত্যাহতি পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন অনুপ্রাণিত আর উদ্বোধক শব্দের অর্থ নিয়ে। একই সঙ্গে বাংলায় বহু ব্যবহৃত কাউকে বোকা বানানোর একটি চালু শব্দ সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার দেবকে উদ্দেশ্য করে লিখেছেন কুণাল ঘোষ। একইসঙ্গে জানিয়ে দিয়েছেন এসব জিনিস ফিল্পে অর্থাৎ সিনেমায় হয় বাস্তবে হয় না।