ডিজি পদে ফের রাজীবের নাম, গান গেয়ে খোঁচা সুকান্ত-র

0
93

ডিজি রাজীব কুমারের অবসরকালীন সংবর্ধনার দিনও স্থির হয়ে গিয়েছে, তারপরেও নবান্ন থেকে যে পুলিশকর্তাদের নাম ডিজি পদের জন্য পাঠানো হয়েছে তাতে রাজীব কুমারের নামও রয়েছে। রাজীব কুমার অবসর নিচ্ছেন ৩১ জানুয়ারি। তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে ২৮ জানুয়ারি। তারপরেও রাজ্য পুলিশের পরবর্তী ডিজি পদের জন্য ৮ জনের নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য। সেই তালিকায় আবারও রাজীব কুমারের পাশাপাশি মামলকারী আইপিএস রাজেশ কুমারের নামও রয়েছে।