গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী

    ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী

    0
    361

    পাঁশকুড়ায় বন্যা পরিদর্শনে গিয়ে আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে এভাবে ডোবালে ডিভিসি-র সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    পশ্চিমবঙ্গকে ডুবিয়ে ঝাড়খণ্ডকে নিরাপদ রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায় বারবার অন্য রাজ্যের জলে এরাজ্য প্লাবিত হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন রাজ্যের যে সব জেলা প্লাবিত হয়েছে তা বৃষ্টি জলের কারণে হয়নি। ডিভিসির ছাড়া জলেই হয়েছে। বার বার বলার পরেও জল ছাড়া বন্ধ করছে না ডিভিসি। তাঁর অভিযোগ পাঁশকুড়া, উদয়নারায়ণপুর, আমতা বহু জায়গা নতুন করে প্লাবিত হয়েছে। বহু মানুষ জলবন্দি। মানুষের কাছে যাতে ঠিকমত ত্রাণ পৌঁছয় সেজন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ত্রাণের কাজে যেন কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যত দ্রুত সম্ভব দুর্গত মানুষদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যেতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যতদিন না তারা বাড়ি ফিরতে পারবেন ততদিন রাজ্য সরকার তাঁদের থাকা খাওয়ার বন্দোবস্ত করবে। দুদিন ধরে রাজ্যের বানভাসি এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া হুগলির বানভাসি এলাকা পরিদর্শন করেন। ওই দিন মুখ্যমন্ত্রীকে ম্যান মেড বন্যা বলে আক্রমণ করেছিলেন। বৃহস্পতিবারও ফের ম্যান মেড বন্যার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।