গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ডিভিসি-র ছাড়া জলে বন্যা পরিস্থিতি জেলায় জেলায়

    ডিভিসি-র ছাড়া জলে বন্যা পরিস্থিতি জেলায় জেলায়

    0
    523
    DVC R CHARA JOLE BONYA PORISTHITI JELA A JELA A
    DVC R CHARA JOLE BONYA PORISTHITI JELA A JELA A
    ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে ডিভিসি আরও ১ লাখ ২০ হাজার কিউসেক জল ছাড়ায় হু হু করে জল ঢুকছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
    রবিবার পাঞ্চেত জলাধার থেকে ১ লাখ ১৪ হাজার কিউসেক এবং মাইথন থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর। এর জেরে জলে ভাসছে হাওড়ার আমতা। জযপুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুণ্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভেঙে গিয়েছে চারটি বাঁশের সেতু। গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা কার্যত জলের তলায়। বীরভমের লাভপুরে জলের তোড়ে ভেঙে গিয়েছে কুয়ে নদীর বাঁধ। কয়েকশো বিঘা জমি জলের নীচে চলে গিয়েছে। বীরভূমের একাধিক নদীতে জল বাড়তে শুরু করেছে। আশপাশের গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ফুঁসছে শিলাবতী। জল ঢুকতে শুরু করেছে ঘাটাল শহরে। ফলে ঘাটালে জল যন্ত্রনার চেনা ছবি ফিরেছে। এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন বারুইপুরের পরিস্থিতি দেখতে গিয়েছেন বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন বাসিন্দাদের সঙ্গে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন।