ডেঙ্গিতে আক্রান্ত চিকিৎসকের মৃত্যু এসএসকেএম-এ

0
123
ছবি সৌজন্যে: নিজস্ব
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চন্দননগর হাসপাতালে এক চিকিৎসকের। মৃত বছর ৪৭-র স্বাতী দে, চন্দননগর হাসপাতালে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে খবর, স্বাতী দেবী চিকিৎসক হিসাবে চন্দননগর হাসপাতালেই কর্মরত ছিলেন। স্বামী সুস্নাত দে’ও চিকিৎসক। তিনি কোচবিহার হাসপাতালে কর্মরত। ২৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন স্বাতী দেবী। তাঁকে প্রথমে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। ৩০ নভেম্বর এসএসকেএম হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয়েছে তাঁর।
মৃত্য়ুর শংসাপত্রে ডেঙ্গি ফিভার বলে উল্লেখ করা হয়েছে। স্বাতী দে-র মৃত্যুতে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।