ডেঙ্গির মশা থেকে ৫ হাজারি লক্ষ্মীর ভাণ্ডার টুপি, রঙিন ধর্মতলা  

0
252
DENGI MOSA THEKE 5000 RI LAKKHIR BHANDAR TUPI
DENGI MOSA THEKE 5000 RI LAKKHIR BHANDAR TUPI
২১-র সভায় ডেঙ্গি প্রতিরোধের বার্তা থেকে লক্ষ্মীর ভাণ্ডার টুপি। কিংবা মমতার মুখোশ থেকে বাউল গানের সুর।
তৃণমূলের শহিদ সমাবেশে রবিবারের ধর্মতলা রঙিন। ২১-র সভা থেকে ডেঙ্গি প্রতিরোধের বার্তা। ডেঙ্গির মশা সেজে ধর্মতলায় এসেছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার এক তৃণমূল কর্মী। সাইকেল চালিয়ে তিনি ধর্মতলায় সমাবেশে যোগ দিয়েছে। তবে হট কেক লক্ষ্মীর ভাণ্ডার টুপি। এক হাজারের টুপি নাকি বিকোচ্ছে ৫ হাজারে। রাজ্যের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে ৩ রঙা এই অভিনব টুপিতে। একইসঙ্গে খোঁচা দেওযা হয়েছে কেন্দ্রকে। একজন আবার নিজের শরীর রাঙিয়েছেন সোনালি রঙে। তুলে ধরেছেন রাজ্যের প্রকল্পগুলো। নজর কেড়েছে ভ্যান রিক্সায় ট্যাবলো। পেশায় অ্যাম্বুলেন্স চালক অর্জুন সর্দার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরেছেন ট্যাবলোয়।