ডেপুটি স্পিকার পদ চায় এনডিএ 

0
188
NDA wants Deputy Speaker post
NDA wants Deputy Speaker post
বিরোধী শিবিরকে দেওয়া প্রথা নয় স্পিকারের মতো ডেপুটি স্পিকারের পদও হাতেই রাখতে চাইছে এনডিএ। সূত্রের খবর, বিজেপির হাতেই ডেপুটি স্পিকারের পদ থাকবে, নাকি তেলুগু দেশম, জেডিইউ-র মতো কাউকে ছাড়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।
ইন্ডিয়া জোট দাবি তুলেছিল, ডেপুটি স্পিকারের পদ বিরেোধীদের ছেড়ে দিলে তাঁরা স্পিকার পদে বিজেপির প্রার্থীকে সমর্থনে রাজি। কিন্তু নরেন্দ্র মোদী সরকার তাতে রাজি হয়নি। তাই ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী করা হয়। ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত, এরপরেও তাঁরা ডেপুটি স্পিকারের পদে নিয়োগও বিরোধীদের ছেড়ে দেওয়ার জন্য দাবি তুলবে। কংগ্রেসের যুক্তি, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ডেপুটি স্পিকারের পদ শিরোমণি অকালি দলের নেতা সর্দার হুকুম সিংকে ছেড়েছিলেন। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পি ভি নরসিমা রাও, মনমোহন সিং থেকে মোরারজি দেশাই, অটলবিহারী বাজপেয়ীর জমানাতেও ওই পদ বিরোধীদের ছেড়ে দেওয়া হয়েছিল। বিজেপি নেতা অমিত মালব্য ইঙ্গিতপূর্ণ এক্সে লিখেছেন, প্রোটেম স্পিকার এনডিএ-র, স্পিকার এনডিএ-র। ডেপুটি স্পিকার সঠিক আন্দাজ করতে পারলে পুরস্কার নেই।এদিকে, তেলুগু দেশম ও জেডিইউ-র সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফের দেখা করেছেন।