
রানীগঞ্জে পর হাওড়া ডোমজুড়ে সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।মঙ্গলবার সোনার দোকানের সর্বস্ব লুট করে চম্পট দেয় একদল ডাকাত।
সূত্রের খবর, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ চারজন সশস্ত্র ডাকাত ওই সোনার দোকানে ঢোকে। কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বন্দুকের বাট দিয়ে মারধর করে। তারপর সকলকে বেঁধে রেখে দোকান থেকে সর্বস্ব লুটপাট করে পালিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।ঘটনায় আহত ২ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদিকে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ ও গোয়েন্দারা। সোনার দোকান এবং আসেপাশের সিসি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন ডোমজুড় থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, ডাকাতদের ধরতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। তবে ঠিক কত টাকার সামগ্রী খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, রবিবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সাত ডাকাত মিলে অস্ত্র দেখিয়ে ওই দোকান থেকে সর্বস্ব লুট করে পালায়।
