গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Lifestyle ড্রাই ফ্রুটস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়?

    ড্রাই ফ্রুটস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়?

    0
    132
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ড্রাই ফ্রুটসকে প্রয়োজনীয় পুষ্টির মূল্যবান উৎস মনে করা হয়। কারণ এটি হজমশক্তি বাড়ায়। পুষ্টিবিদরা মনে করেন, প্রতিদিনের খাবারের ড্রাই ফ্রুটস রাখা উচিত। যেন হালকা খিদে লাগলে তা নিবারণের জন্য ড্রাই ফ্রুটসের ওপর নির্ভর করাই যায়।

    কেননা, এটি পেট ভরায় এবং ক্ষতিকরও নয়।যেমন,পুষ্টিগুণে ভরপুর কাজু, আখরোট, আমন্ড অনেকেরই পছন্দের।এই বাদামগুলিতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, মিনারেল ও নানা খনিজে ভরপুর।সব মিলিয়ে দেখা যায় ছোট বড় সবাই এই ড্রাই ফ্রুটস ভীষণ পছন্দ করে।কিন্তু কৌটার মধ্যে বাদাম বা ড্রাই ফ্রুটস রাখার পরেও তা নষ্ট হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়।এখন প্রশ্ন হলো, কিভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে বাদাম বা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস। প্রথমেই বলা ভালো,সঠিক পাত্র ব্যবহার করা এ ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এয়ারটাইট কৌটাতে ড্রাই ফ্রুটস রাখার চেষ্টা করুন। আবহাওয়া যাই হোক না কেন, এভাবে রাখলে ড্রাই ফ্রুটসগুলো আর্দ্রতার সংস্পর্শে না এলে দীর্ঘদিন ভালো থাকবে।এ ক্ষেত্রে প্লাস্টিকের কৌটা ব্যবহার না করাই ভালো।ফ্রিজে আখরোট, আমন্ড, কাজু বা এই ধরনের বাদামগুলো রাখতে পারেন।এতে বাদামের পুষ্টিগুণ নষ্ট হবে না। অন্তত ছ’ মাস পর্যন্ত তা ভালো থাকবে।তাই সঠিক কৌটায় ভরে আপনার পছন্দের বাদাম ফ্রিজে রাখতেই পারেন।এই অবস্থায়,বাজার থেকে কিনে নিয়ে এসে আমন্ড বা আখরোটের মতো বাদামগুলো সংরক্ষণ করতে গেলে অনেক সময়েই তাতে ছত্রাক জন্মায়। এই সমস্যা এড়াতে শুকনো খোলায় এগুলো ভেজেও এয়ার টাইট কৌটায় তুলে রাখতে পারেন।

    এর ফলে দীর্ঘদিন বাদামগুলো নষ্ট হবে না।এদিকে,রান্নাঘরে যেহেতু তাপ ও আর্দ্রতা কমবেশি হওয়ার একটা সমস্যা থাকে, তাই ড্রাই ফ্রুটস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই। তাই রান্নাঘরে এগুলো না রাখার চেষ্টাই করুন। রান্নাঘরে আলো না ঢুকলে এই সমস্যা দ্বিগুণ হয়। তাই ড্রাই ফ্রুটস রাখার জন্য রান্নাঘর এড়িয়ে চলুন।