ঢুকতে দেওয়া হবে না বিরূপাক্ষকে, বিক্ষোভ কাকদ্বীপ হাসপাতালে

0
688
KAKDWIP BIRUPAKKHA K DHUKTE BADHA
KAKDWIP BIRUPAKKHA K DHUKTE BADHA
কাকদ্বীপ হাসপাতালে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ঢুকতে দেওয়া হবে না। কাকদ্বীপ হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাসের বদলির খবর পৌঁছতেই বিক্ষোভ শুরু করেছেন বাম কর্মী সমর্থকরা।
বিক্ষোভকারীদের দাবি বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষের সঙ্গে দুর্নীতিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে বর্ধমান মেডিক্যালে দাদাগিরি চালানোরও অভিযোগ রয়েছে। কিন্তু স্বাস্থ্যভবন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ হাসপাতালে পাঠিয়েছেন। এমন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। সন্দীপ ঘোষকে সাসপেন্ডের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপে পাঠানো হয়েছে। আর জি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই বেশকিছু চিকিৎসক এবং আধিকারিকের নাম সামনে আসে। সেই তালিকায় ছিলেন বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। বর্ধমান মেডিক্যাল কলেজে দাদাগিরি চালাতেন বিরূপাক্ষ। কথা না শুনলে তিনি হুমকিও দিতেন বলে অভিযোগ। সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে তাতে বিরূপাক্ষকে হুমকি দিতে শোনা গিয়েছে।