
পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি কারখানায় অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।
তাঁর মন্তব্য, স্থানীয় কারোর মদতে নাকি কোনও প্রভাবশালী-র অঙ্গুলিহেনানেই এই বাজি মজুত, বারুদের বারবাড়ন্ত কিনা তা খতিয়ে দেখতে হবে, আর যার জন্য ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক দফতর নবান্ন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। জয়প্রকাশের আরও মন্তব্য, এর আগেও বাজি কারখানায় বিস্ফোরণ, সহ বেআইনিভাবে বারুদ মজুত-র ক্ষেত্রে রাজ্য সরকার ষ্পষ্ট জানিয়ে দিয়েছিল কোনওধরনের বেআইনি কাজ করা যাবে না।
এদিকে, পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্য, মোথাবাড়ি সহ রাজ্যের অন্যত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং তৃণমূল ও বিজেপির ঘৃণ্য বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আহ্বানে ২ এপ্রিল কলেজ স্ট্রিটে মিছিল করা হবে।
