
কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। পুজো কার্নিভালের দিন প্রতীকী অনশনের ব্যাজ, শিরদাঁড়া বিক্রি নেই লেখা টিশার্ট পরে রেড রোডে ডিউটিতে যোগ দিয়েছিলেন পুরসভার চিকিৎসক তপোব্রত রায়।
অভিযোগ অন ডিউটি থাকাকালীনই তাঁকে পুলিশ আটক করে ময়দান থানায় নিয়ে যায়। সেখানে প্রায় ৪ ঘণ্টা আটকে রাখার পর থানা থেকে ছাড়া হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন তপোব্রত।
সেই মামলা গ্রহণ করে বিচারপতি শম্পা দত্ত রাজ্যের কাছে প্রশ্ন করেছে কেন অন ডিউটি চিকিৎসককে আটক করা হয়েছিল। কেনই বা ৪ ঘণ্টা পর তাঁকে ছাড়া হয়েছে। ২৮ নভেম্বর এই মামলার শুনানি রয়েছে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
