
তমলুকে মহাপ্রভুর মন্দিরে রথযাত্রার সূচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জগন্নাথ-সুভদ্রা-বলভদ্র তিনটি সুসজ্জিত রথ-এর সামনে শুভেন্দু অধিকারী আরতি করে , নারকেল ফাটিয়ে, এবং ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তিনটি রথের রশি টেনে রথযাত্রার সূচনা করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, এই মন্দিরের সঙ্গে ভক্ত হিসেবে আট-দশ বছর তাঁকে জড়িয়ে দিয়েছে, তিনি যুক্ত হয়েছেন। চৈতন্যদেব পুরী যাওয়ার সময় এখানে তিন তিনবার রাত্রি যাপন করেছেন, ফলে এটি ঐতিহ্যবাহী মন্দির, সনাতন ধর্মের সমস্ত নিয়ম-নীতি মেনে চৈতন্যদেবের ভাবাদর্শ মেনে কর্মসূচি হয়। এদিকে হুগলির ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ার রথযাত্রার উৎসবে সামিল হয়েছিলেন হুগলির তৃণমূল সাংসদ।পাশাপাশি ৬২৮ বছরের প্রাচীন হুগলির মাহেশের রথাযাত্রায় হাজির হয়েছে উৎসবে সামিল হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক সুদীপ্ত রায়।
