তরুণীকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে গেল পরিবার 

0
231
The family took the girl away in a prison van
The family took the girl away in a prison van
পুলিশের প্রিজন ভ্যান আদালত চত্বরে ঢুকতেই আকস্মিক হামলা। না এটা কোনও দুষ্কৃতী হামলা নয়।
পুলিশি হেফাজতে থাকা তরুণীকে একেবারে টেনে হিঁচড়ে নিয়ে চম্পট দিয়েছেন পরিবারের লোকেরাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। জানা গিয়েছে, ওই তরুণীর নামে পরিবারের লোকের বেশ কিছু দিন আগে নিখোঁজ ডায়েরি করে। এরপর সোমবার ওই তরুণী থানায় এসে আত্মসমর্পণ করেন। তপন থানার পুলিশ ওই তরুণীকে বালুরঘাট জেলা আদালতে তোলার জন্য নিয়ে যায়৷ এদিকে আদালতে তোলার আগে ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল করার পর বালুরঘাট জেলা আদালতে তোলার কথা ছিল। তার আগেই পুলিশের গাড়ি থেকে ওই তরুণীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ও ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ সহ বিশাল বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।