তরুণী খুনে চাঞ্চল্যকর তথ্য, এলাকায় মদ-গাজার আসর   

0
291
Sensational information on the murder of a young woman alcohol and gas parties in the area
Sensational information on the murder of a young woman alcohol and gas parties in the area
বারুইপুরে বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।পুলিশ সূত্রে খবর, তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়া অজয় মণ্ডল ও দেবাশিস নস্কর সহ আরও কিছু যুবক ওই এলাকারই মদনপুর নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন সন্ধ্যে নামলেই মদ ও গাজার আসর বসাতো।
পাশাপাশি তাদের এই কার্যকলাপ যাতে কারোর চোখে না পড়ে তার জন্য স্কুলের সামনে পোস্টারের লাইট পর্যন্ত ভেঙে দিয়েছিল অভিযুক্তরা। মঙ্গলবার ওই স্কুলে গিয়ে দেখা যায় সেখানে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রয়েছে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস। এলাকাবাসীদের দাবি দ্রুত প্রাথমিক স্কুলের ওই মদ গাজার আসর বন্ধ করুক প্রশাসন। উল্লেখ্য, বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুনের অভিযোগে সোমবার ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বারুইপুরে।