তরুণ ক্রিকেটারের আচমকা মৃত্যুতে ময়দানে শোক 

0
318
নিজের ফ্ল্যাটে তরুণ ক্রিকেটারের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার আন্দুল রোডে। পুলিশ সূত্রে খবর, মৃত ক্রিকেটার বছর ২৭-র শেখ আসিফ হুসেন।
জানা গিয়েছে, সোমবার নিজের বাড়িতেই পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান শেখ আসিফ হুসেন।দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও সেখানেই মৃত্যু হয়েছে প্রতিভাবান এই ক্রিকেটারের। এই ঘটনায় ময়দান ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এই ক্রিকেটারের মৃত্যুতে মঙ্গলবার খেলা শুরু লাগে কলকাতার ময়দানে এক মিনিট নীরবতা পালন করেছেন ক্রিকেটাররা। বেঙ্গলের প্রো ২০ লিগে ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন আসিফ। এক ম্যাচে ৯৯-এর ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন। এর পর একাধিক রাজ্যের হয়ে খেলেছেন তিনি।